Translate

Wednesday, May 8, 2013

কিভাবে বুঝবেন ভূয়া অনলাইন আয়ের সাইট?


খুব সহজভাবে আপনি সনাক্ত করতে পারেন ভূয়া অনলাইন আয়ের সাইটকে। প্রথমেই দেখবেন-তাদের ক্যাশ আউট সিস্টেম বা অটো পেমেন্ট উইড্র বাটন আছে কিনা? এলার্টপে বা পেপল জাতীয় সাইটগূলোতে যেমন ক্যাশ আউট সিস্টেম বা অটো পেমেন্ট উইড্র বাটন থাকে ঠিক তেমনই থাকতে হবে। এরপর প্রকাশ্য ফোরাম এবং আপনার লেখা পোস্টিং করার সুযোগ থাকতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বিভাগ থাকতেই হবে। পিটিসি হলে প্রতি ক্লিকে কয়েক সেন্টের বেশী পাবেন না। যারা প্রতি ক্লিকে ১-১০ বা বেশী ডলার দেয় বলে–সেটি ভূয়া বা স্কাম সাইট। একসাথে মিনিমাম পেমেন্টের পরিমান থাকবে খুব কম বা কয়েক সেন্ট বা ১ থেকে ৫০ ডলার পরযন্ত। যারা আপনার মেসেজের দ্রুত জবাব দেয় তারাও সঠিক সাইট বলা যায়–আর যারা কোনো জবাব দেবেনা–তারা স্কাম। তবে বাংলাদেশের সাইটের বেলায় এ থিউরি কাজে নাও লাগতে পারে। কারন ঠকবাজী চরিত্রের কারনে আমরা এসব নিয়ম জারী রেখেও যুবক বা সাম্প্রতিক ডোলেন্সারের মতো হায় হায় কোম্পানীর ফাদ পেতে উধাও হতেই পারি।

0 comments:

Post a Comment

Advertisement

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com