Translate

Wednesday, May 8, 2013

What Is Microworkers?


ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আয় করার জন্য অনেক ধরনের সাইট রয়েছে। অধিকাংশ সাইটেই কাজ পেতে হলে বিড করতে হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে, বিড করা শর্তেও কাজটি আপনাকে করতে দেয়া হয় না বিধায় কাজটি করতে পারেন না। এখন যারা ভাবছেন অথবা ভাবেন যে - "ইস! বিড ছাড়া যদি কাজ করতে পারতাম!" আপনার এই ভাবনাকে সত্যি করতে কয়েকটি সাইট রয়েছে। এর মধ্যে Microworkers একটি। এখানে বিড ছাড়াই আপনি কাজ করতে পারবেন। Microworkers সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো ছোট ছোট। খুব কম সময়ের মধ্যেই কাজগুলো করে ফেলতে পারবেন। প্রতিটি কাজের মুল্য $0.10 ডলার থেকে শুরু করে সর্বোচ্চ $1.75 ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটটিতে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করতে পারবেন। Microworkers Jobs Variations মাইক্রোওয়ার্কার্সে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কাজগুলো কি ধরনের এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় তা জেনে নিন - • Click, Search ($0.11 - $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সবশেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে। • Bookmark ($0.10): ক্লায়েন্টের কোনো একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে stumbleupon.com, delicious.com, google +1, friendfeed.com, cuzo.com এবং digg.com যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে। • Sign up ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যাক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করা উচিত। • Forums ($0.14 - $0.33): এ ধরনের কাজের জন্য কোনো একটি ফোরামে রেজিস্ট্রেশন করতে হবে এবং signature অথবা anchor text হিসেবে ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের লিংক দিয়ে একটি নতুন পোস্ট করেতে হবে। • Facebook ($0.10 - $0.20): এক্ষেত্রে facebook.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের দেয়া কোনো পেজ এ Fan অথবা Like অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে Wall এ পোস্ট করতে হবে। • Twitter ($0.10 - $0.20): এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নির্দিষ্ট কোনো বিষয়ে পোস্ট করতে হবে। • Blog/Websites ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোনো ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR1+, PR2+,PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR1+ মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেজ রেংক ১ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোনো ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং SEO (Search Engine Optimization) এর মাধ্যমে ওয়েবসাইটটির PR ১-১০ এর মধ্যে নিয়ে আসতে পারেন। • Download-Install ($0.25 - $0.35): এই কাজে ক্লায়েন্টের দেয়া কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হয় অথবা ডাউনলোড করে ইন্সটলও করতে হয়। • Yahoo Answers ($0.20): এই কাজে ক্লায়েন্ট আপনাকে একটি কীওয়ার্ড এবং একটি লিংক দিবে। answers.yahoo.com এ প্রবেশ করে যে কীওয়ার্ডটি দেয়া হয়েছে তার সাথে রিলেটেড যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যে লিংকটি দেয়া থাকবে তা উত্তরটির source box এ অন্তর্ভুক্ত করতে হবে। কাজটি করার জন্য আপনার www.yahoo.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং এর লেভেল ২ হতে হবে। • Youtube ($0.12): এই কাজে ক্লায়েন্ট আপনাকে তার দেয়া youtube ভিডিওটিতে Like, Comment এবং Subscribe করতে বলবে। এই কাজগুলো ছাড়াও আরো কিছু কাজ রয়েছে। যেই কাজই থাকুক না কেন ক্লায়েন্ট কাজটি কিভাবে করতে হবে তা কাজের বিবরণীতে বলে দিবেন এবং সেই অনুযায়ী কাজটি করে ফেলবেন। খুবই সংক্ষেপে Microworkers সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছি। তবে আমি দুঃখিত যে, কিভাবে টাকা উত্তোলন করবেন তা নিয়ে আমার পরিষ্কার ধারণা না থাকায় এই সম্পর্কে বিস্তারিত লিখছিনা। আপনি গুগলে সার্চ করলেই আশা করি এই সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment

Advertisement

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com